বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ আটক ২

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক দুইটি বাস থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার দুবলাগাড়ী নামকস্থানে সামিউল এন্টারপ্রাইজ নামের একটি বাস তল্লাশী চালিয়ে ৩ কেজি গাঁজাসহ রাকিব হাসান (২০) নামে একজনকে আটক করে। আটককৃত রাকিব হাসান লালমনিরহাট জেলা সদরের কেপাতডাঙ্গা গ্রামের আব্দুর জোব্বারের ছেলে।

অপরদিকে একই স্থানে দুপুরে ফাইভ স্টার নামের একটি বাস তল্লাশী চালিয়ে চাঁন মিয়া (২১) এর কাছ থেকে ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। চাঁন মিয়া লালমনিরহাটের কুলাঘাট গ্রামের সায়েদ আলীর ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

পলাশবাড়ীতে ৮ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের সময়: ০৪:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১