১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা উপলক্ষে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ও বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজনুর রহমান ময়নুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার বলেন, ১৫ আগস্ট,১৭ আগস্ট ও ২১ আগস্ট একই সূত্রে গাঁথা। একাত্তরের পরাজিত শত্রুদের অনুগত দোসররা ঐ জগন্যতম হত্যাকাণ্ড গুলো ঘটিয়েছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর শিক্ষা ও আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, স্থানীয় জনপ্রতিনিধিসহ ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২নং হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু এবং আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ মফিজুর হক সরকার দোয়া পরিচালনা করেন।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 



















