শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

দিনাজপুর জেলার বিরামপুরে প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবী চাঁন মিয়া (৫০) ও ইব্রাহিম আলী(৪০) প্রত্যেক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার ( ২৩ আগষ্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বিরামপুর পৌর শহরে মাদক বিরোধী অভিযান চালান। অভিযান চালানোর সময় প্রকাশ্যে মাদক সেবনের অপরাধের চাঁন মিয়া (৫০) ও ইব্রাহিম আলী (৪০) নামে দুই মাদকসেবীকে হাতে নাতে আটক করেন। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ঐ দুই মাদকসেবীকে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন । দন্ডপ্রাপ্তরা হলেন, বিরামপুর পৌর শহরের কৃষ্ণচাঁদপুর মহল্লার মৃত হাকিমুদ্দিনের ছেলে চাঁন মিয়া ও টাটকপুর মহল্লার আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম আলী(৪০)।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্তদের মঙ্গলবার (২৪ আগষ্ট) দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, বিরামপুর উপজেলাকে মাদকমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

প্রকাশের সময়: ০৬:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১