বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

রংপুর-বগুড়া মহাসড়কে চলন্ত নৈশকোচ ডিপজল এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক, এসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সসহ পলাশবাড়ী থানা পুলিশের সহায়তায় পলাশবাড়ীর ভগবানপুর গ্রাম থেকে মমতাজ আলীর ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য পাপুল মিয়া (৩০) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। একই ঘটনায় বুধবার রাতে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহমানের ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য মেহেদী হাসান (২৮) কে গ্রেফতার করেছে। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ।

উল্লেখ্য যে, ১৭ আগস্ট রাতে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী নৈশকোচ ডিপজল এন্টার প্রাইজে সংঘবদ্ধ ডাকাতরা চালক সুপার ভাইজারকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটির নিয়ন্ত্রণ হাতে নিয়ে যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট ৩২ মাইল নামক স্থানে নেমে যায়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। তিনি জাগো২৪.নেট-কে বলেন, ডাকাতির অনেক তথ্য আমাদের হাতে। বাকী আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যহত রয়েছে।

প্রকাশের সময়: ০৬:৩২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১