শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে মহিলা উদ্যোক্তাদের আলোচনা সভা

নীলফামারীতে মহিলা উদ্যোক্তাদের রেজিষ্ট্রেশন প্রদানসহ বিসিকের সেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

উই এসএমএস প্রকল্পের সহায়তায় বিসিক জেলা কার্যালয়, নীলফামারীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ২০ জন মহিলা উদ্যোক্তাদের রেজিষ্ট্রেশন প্রদানসহ বিসিকের সেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন, বিসিকের উপ-ব্যবস্থাপক জুয়েল চন্দ্র সেন, সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।

বিসিকের মহিলা উদ্যোক্তা ফারহানা রহমান ও সোনিয়া ইয়াসমিন বলেন, বিসিকের প্রশিক্ষণ ও সহযোগিতায় সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা করে আসতেছি। বিসিকের জেলা সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান এ সময় বিসিকের নিবন্ধনের গুরুত্ব, বিনিদ লোন, শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে বিসিকের মহাপরিকল্পনা, ওয়ান স্টপ সার্ভিস সহ বিসিকের সেবামূলক অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

নীলফামারী জেলার বিসিকের উপ-ব্যবস্থাপক জুয়েল চন্দ্র সেন এ সময় বিসিকের প্রনোদনা, অনলাইন মেলা, অনলাইন নিবন্ধন, প্রশিক্ষণ কার্যক্রম, বঙ্গবন্ধু যুব ঋণ সহ অন্যান্য কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশের সময়: ০৯:১১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১