শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি পৌর সড়কের নেই সংস্কার, চরম বিপদে পৌরবাসী

দিনাজপুরের হিলি পৌরসভার রাজধানী মোড় থেকে বাজারে যাওয়ার বাইপাস চুড়িপট্টির সড়কটির বেহাল দশা। দুই পাশ ভেঙে মাত্র দেড় থেকে দুই হাত সড়কটি অবস্থান করছে। রাত-দিন ২৪ ঘন্টায় এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রাও ভয়ে আছে, যেকোন সময় এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হিলি পৌরসভার চুড়িপট্টি এলাকায় গিয়ে দেখা যায়, সড়কটিতে কোনমতে একটি রিকশা-ভ্যান, সাইকেল কিংবা মোটরসাইকেল পার হচ্ছে, কিন্তু কোন অভারট্যাগ করতে পারছে না যানবাহন গুলো। সড়কের দুই পাশে ছোট-বড় যানবাহনের দাঁড়িয়ে আছে রাস্তা পারাপারের জন্য। আবার রাস্তা দিয়ে যেতে না পেরে পিছোনে ফিরে যেতে হচ্ছে, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক্টর সহ বাস-ট্রাক
এক সময় হিলির এই চুড়িপট্টি সড়কটিই ছিলো প্রধান সড়ক। বর্তমান সিপি থেকে চারমাথা হয়ে রাজধানী মোড় যে সড়কটি আছেন সেইটিই প্রধান সড়ক। দীর্ঘদিন যাবৎ সড়কটি খানাখন্দে ভরা সড়কের বেহাল অবস্থা। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। নিরুপায় হয়ে মানুষ হিলির এই চুড়িপট্টি সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে।
হিলি চুড়িপট্টি রাস্তার পাশে বসবাসকারী কয়েক জন স্থানীয়রা বলেন, আমাদের এই দুর্ভোগ আর কত দিন পোহাতে হবে। আমরা হিলির মানুষ অবহেলিত, আমাদের দেখার কেউ নেই। এর আগে পুরো রাস্তা নষ্ট হয়ে একেবারেই অকেজো হয়েছিলো। পরে তা মেরামত করে কোনমতে চলাচল করা হতো।
প্রায় ২৫ দিন ধরে আমাদের এখানকা রাস্তাটি ভেঙে গেছে। পৌরসভার কোন পদক্ষেপ নিচ্ছেন না। রাত-দিন সব সময় মানুষ ও গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। বর্তমান এই একটি রাস্তায় হিলিবাসীর একমাত্র যাতায়াতের মাধ্যম।
কয়েকজন গাড়ি চালক বলেন, হিলির প্রধান সড়কটি দিয়ে চলাচল করা খুবি কষ্টকর হয়ে আছে। তাই এই বাইপাস সড়ক দিয়ে চলাফেরা করে থাকি। কিন্তু চুড়িপট্টির সড়কটি বেশ কিছুদিন থেকে ভেঙে পড়ে আছে, তবেতার কোন  সংস্কার নেই। আমরা গরীব অসহায় মানুষ কোথায় যাবো।
হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, চুড়িপট্টির সড়কটি ভেঙে গেছে এবং স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবিষয়ে আমি অনেক আগেই অবগত আছি, তবে মেরামত করা জরুরি। কিন্তু হিলির প্রধান সড়ক থাকা সত্ত্বেও কেন সকল প্রকার ভারি যানবাহন এই নকাল রাস্তা দিয়ে চলাফেরা করবে। এই সড়কটি মুলত রিকশা-ভ্যান, সাইলকেল, মোটরসাইকেল ও পথচারীদের জন্য, আমি চাই এই সড়ক দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি চলবে। আশা করছি দ্রুত সম্ভব তাড়াতাড়ি সড়কের সংস্কার।
এবিষয়ে হাকিমপুর (হিলি) উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ হারুন জাগো২৪.নেট-কে বলেন, হিলি পৌরসভার চুড়িপট্টি এলাকার সড়কটি দেখেছি, তার বেহাল দশা, সড়কটি সংস্কারের দরকার। ্স্থানীয়া সহ সকলের প্রয়োজন সেখানে। মেয়র সাহেবকে বলা হয়েছে অবশ্যই দ্রুত সড়কটি সংস্কার শুরু করবেন।
জনপ্রিয়

হিলি পৌর সড়কের নেই সংস্কার, চরম বিপদে পৌরবাসী

প্রকাশের সময়: ০৬:৪৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২