রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় যুব দিবস পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার সকালে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক আব্দুস সালাম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক ড. মোঃ সাইখুল আরেফিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস।
প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দেশের সবচেয়ে মূল্যবান ও প্রধান চালিকাশক্তি হলো যুবসমাজ। তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্যমকে কাজে লাগাতে হবে।
দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে স্মার্ট কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, আইটি এবং কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনা সভা শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন যুব সংগঠনের সংগঠকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

লালমনিরহাটে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের সময়: ০৩:২৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬