শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতে ৬ জন মৎস্য শিকারীে মৃত্যু, আহত ২

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

গুরুতর আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়জনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎‎এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৫৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬