বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাকু ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

-আ স ম সাজ্জাদ হোসেন পল্টন

রংপুরের কথা মনে হলেই যাঁদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে, তাঁদের অন্যতম রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আনিছুর রহমান লাকু ভাই। জাতীয়তাবাদী ছাত্রদল থেকে বিএনপির রাজনীতিতে উঠে আসা, রাজপথের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই মানুষটি ছিলেন রংপুরের রাজনীতির একজন পরিচিত কাণ্ডারি।

সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত ও আন্তরিক মানুষ ছিলেন লাকু ভাই। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও ছিল অত্যন্ত আন্তরিক। আজও চোখের সামনে ভেসে ওঠে রংপুর শিল্পকলা একাডেমির সেই দিনের স্মৃতি।

রংপুর জেলা জাতীয়তাবাদী তাঁতীদলের একটি অনুষ্ঠানে আমি দর্শকসারিতে বসেছিলাম। হঠাৎ চোখে পড়তেই লাকু ভাই বললেন, “এই পল্টন, মঞ্চে ওঠেন।” এরপর পাশে বসিয়ে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ভাইকে বললেন, “পল্টন আমাদের রাজপথের সহযাত্রী।”

এরপর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক ছাইফুল ভাইয়ের দিকে তাকাতেই তিনি বললেন, “কালাম সাহেব, পল্টনকে দেখে রাখবেন।”

কথাগুলো হয়তো খুব সাধারণ। কিন্তু একজন মানুষের আন্তরিকতা, সহযোদ্ধার প্রতি ভালোবাসা এবং আপন করে নেওয়ার যে অনুভূতি—সেদিন তাঁর কথায় সেটিই অনুভব করেছিলাম। আজ সেই মানুষটি আমাদের মাঝে নেই। তাই স্মৃতিগুলো আরও বেশি করে মনে পড়ে।

রংপুর শহরের রাজনৈতিক অঙ্গনে মতের পার্থক্য ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমার সৌভাগ্য—এই শহরের সমস্ত নেতার সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। এ কারণেই রংপুরকে বারবার আমার প্রিয় শহর মনে হয়। আর এই শহরের অনেক স্মৃতির সঙ্গে লাকু ভাইও গভীরভাবে জড়িয়ে আছেন।

সময় চলে যায়, মানুষ চলে যায়; কিন্তু কিছু মানুষ তাঁদের আচরণ, ভালোবাসা ও স্মৃতির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে থেকে যান। লাকু ভাইও তেমনই একজন। তিনি হয়তো আর কোনোদিন আগের মতো করে ডাকবেন না—“এই পল্টন, মঞ্চে ওঠেন।” কিন্তু তাঁর সেই আন্তরিক ডাক, ভালোবাসা ও রেখে যাওয়া স্মৃতি আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে প্রিয় লাকু ভাইয়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

মহান আল্লাহ তাঁর পরিবার-পরিজনকে হেফাজত করুন, তাঁদের এই শোক সহ্য করার শক্তি দিন। আল্লাহ লাকু ভাইকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

লেখক- আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সাবেক ভিপি, সাদুল্লাপুর ডিগ্রী কলেজ,

আহ্বায়ক জাতীয়তাবাদী তাঁতীদল, গাইবান্ধা জেলা শাখা।

জনপ্রিয়

লাকু ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা

প্রকাশের সময়: ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬