বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরির আশ্বাসে নেওয়া ফাঁকা চেক দিয়ে সাড়ে ১১ লাখ টাকার মামলা করার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে ছেলেকে চাকরি দেওয়ার আশ্বাসে নেওয়া ফাঁকা চেক পরবর্তী সময়ে ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হিসেবে ব্যবহার করে মামলা করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, ওই টাকা মুরগির খাদ্য কেনার বকেয়া মূল্য বলে দাবি করেছেন চেকগ্রহীতা। তবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে মুরগির খাদ্য কেনার পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী বা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর প্রেস ক্লাবে সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. দুলা মিয়া সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে দুলা মিয়া বলেন, তার ছেলে মো. আল আমিনকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার আশ্বাস দেন আত্মীয় মো. জোবায়দুল করিম ও তার চাচা মো. হারুনর রশিদ। এ জন্য ১৪ লাখ টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ দেওয়া হয়। বাকি ১১ লাখ ৫০ হাজার টাকার নিশ্চয়তা হিসেবে তার নামীয় একটি ফাঁকা চেক নেওয়া হয়।

তিনি জানান, ২০২০ সালের ২৮ অক্টোবর চাকরির জন্য আবেদন করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার পর টাকা ও চেক ফেরত চাইলে তারা গড়িমসি করেন। পরে জানতে পারেন, ওই ফাঁকা চেকে ১১ লাখ ৫০ হাজার টাকা লিখে জোবায়দুল করিম তার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেছেন।

দুলা মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। অন্যদিকে, জোবায়দুল করিমের মামলায় দাবি করা হয়, দুলা মিয়া নলডাঙ্গা বাজারের মেসার্স মমতা ট্রেডার্স থেকে ১১ লাখ ৫০ হাজার টাকার মুরগির খাদ্য বাকিতে কিনে মূল্য পরিশোধ করেননি। তবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে এ কেনাকাটার পক্ষে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী বা সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারার বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানান দুলা মিয়া।

তিনি বলেন, চাকরির আশ্বাসে নেওয়া ফাঁকা চেক কীভাবে ব্যবসায়িক লেনদেনের চেকে পরিণত হলো, তা উদঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদনের বিষয়ে আদালতে নিজের আপত্তি তুলে ধরার সুযোগ এবং ন্যায়বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে জোবায়দুল করিম বলেন, চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। দুলা মিয়া তার দোকান থেকে সাড়ে ১১ লাখ টাকার মুরগির খাদ্য বাকিতে কিনেছিলেন। ওই টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে তাকে লিখিত চেক দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত হারুনর রশিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬