রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত 

“করবো সমবায়, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মাহবুবুল ইসলাম।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. মোঃ সাইখুল আরেফিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস ও বিআরডিপির উপপরিচালক এ কে এম শামীম উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে মানুষের মেধা, শ্রম, নেতৃত্ব ও প্রতিভাকে এক জায়গায় নিয়ে আসা। এককভাবে কাজ করার চেয়ে সম্মিলিতভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব। ঐক্যবদ্ধ শক্তির কাছে যেকোনো অপশক্তি পরাজিত হতে বাধ্য।সমবায়ের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো সম্ভব। তাই সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা করা হচ্ছে ।পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে সমবায়ের মাধ্যমে উৎপাদিত হস্তশিল্প ও পণ্যকে উৎসাহিত করতে হবে।
পরে সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে দুইজনকে এক লাখ টাকা করে এবং বিআরডিবির পক্ষ থেকে একজনকে দেড় লাখ টাকার ঋণের চেক দেওয়া হয়। এ ছাড়া জেলার আটজন সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জনপ্রিয়

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত 

প্রকাশের সময়: ০৫:২৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬