শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মাজার এলাকায় লালমনি – বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব সজীব।

নিহত হাবিবুর রহমান (১১) উপজেলার ভাদাই ইউনিয়নের দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে বুড়িমারীগামী দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা শিশু শিক্ষার্থী হাবিবুর রহমান ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি নাজমুস সাকিব সজীব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেছে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে শিক্ষার্থী নিহত

প্রকাশের সময়: ০৬:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬