শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেছে: ত্রাণমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে পেরেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সুযোগ পেয়েছে।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন মন্ত্রী।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে ত্রাণমন্ত্রী বলেন, তারা বাংলাদেশকে গোলামীর শিকলে বন্দি করে রেখেছিল এবং দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল। দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করা হয়েছিল, যা কোনোভাবেই একটি স্বাধীন দেশের অভিপ্রায় হতে পারে না।

ত্রাণ মন্ত্রী আরও বলেন, ‘আমরা বীরের জাতি। আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমরাই একমাত্র জাতি যারা সশস্ত্র যুদ্ধ করে দেশ অর্জন করেছি এবং পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে আমরা কোনোভাবেই ছোট নই। সুতরাং, কোনো বহির্বিশ্ব আমাদের চোখ রাঙানি দিলে তা আমরা মানব না।

বর্তমান সরকারের দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষের স্বার্থের বাইরে বর্তমান প্রধানমন্ত্রী কোনো কাজ করবেন না, যত চাপই আসুক না কেন, তিনি হিমালয়ের মতো অবিচল রয়েছেন।

জনপ্রিয়

ফ্যাসিবাদী দলের পুনর্বাসন চায় না জনগণ: ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেছে: ত্রাণমন্ত্রী

প্রকাশের সময়: ০৬:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬