বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিকেএসপিতে

প্রধানমন্ত্রীর হাত থেকে অফার লেটার সাদুল্লাপুরের সাদিয়ার

একসময় যে গ্রাম থেকে জাতীয় পর্যায়ের ক্রীড়াঙ্গনে পৌঁছানোর স্বপ্ন দেখতেন, সেই প্রত্যন্ত গ্রামের মেয়ে সাদিয়া আক্তার এবার পেলেন নতুন এক সম্ভাবনার দুয়ার। দেশের অন্যতম ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে অফার লেটার পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সরাসরি এই অফার লেটার গ্রহণ করেন সাদিয়া।

‘নতুন কুঁড়ি স্পোর্টস–সিজন ২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সাদিয়া গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মরহুম হারুন মিয়া একসময় কাচামালের ব্যবসা করতেন। তিনি হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ষষ্ট শ্রেণির ছাত্রী।

সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা সাদিয়ার এই অর্জন এখন তার পরিবার ও এলাকার মানুষের আলোচনার বিষয়।

প্রধানমন্ত্রীর হাত থেকে অফার লেটার গ্রহণের মধ্য দিয়ে সাদিয়ার সামনে খুলেছে প্রাতিষ্ঠানিক ক্রীড়া প্রশিক্ষণের নতুন সুযোগ। বিকেএসপিতে প্রশিক্ষণের মাধ্যমে নিজের প্রতিভা বিকাশের পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন তিনি—এমন প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।

হিংগারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যাক্ষ আমিরুল ইসলাম বলেন, সাদিয়ার এই অর্জন প্রত্যন্ত অঞ্চলের ক্রীড়াপ্রতিভা বিকাশের সম্ভাবনাকেও সামনে এনেছে। শহরের বাইরে থাকা অনেক প্রতিভাবান ছেলেমেয়ের মধ্যেও যে বড় মঞ্চে জায়গা করে নেওয়ার সামর্থ্য রয়েছে, সাদিয়ার সাফল্য তার একটি উদাহরণ।

প্রকাশের সময়: ০৭:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬