বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ভুয়া ওয়ারিশানে নামজারি করতে গিয়ে দুই ব্যক্তি আটক

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে ভুয়া ওয়ারিশানের কাগজপত্র ব্যবহার করে জমির নামজারি (খারিজ) করানোর অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনাটি বুধবার উপজেলা ভূমি অফিসে মিস কেসের শুনানি চলাকালে ঘটেছে। পরে আটককৃতদের থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। আটককৃতরা হলেন-খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের কুমড়িয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আরাফাত হোসেন ও শমসের আলীর ছেলে ফজলার রহমান।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূয়া ওয়ারিশান কাগজপত্রের মাধ্যমে সুকৌশে জমির জমির নামজারি করানোর বিষয়টি মিস কেসের শুনানিতে ফাঁস হয়। শুনানি চলাকালে জাল কাগজপত্র প্রদর্শন করলে বিষয়টি ধরা পড়ে। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ তাৎক্ষণিকভাবে আরাফাত হোসেন ও ফজলার রহমানকে আটক করেন। পরে তাদেরকে থানা পুলিশে সোর্পদ করা হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর হাত থেকে অফার লেটার সাদুল্লাপুরের সাদিয়ার

চিরিরবন্দরে ভুয়া ওয়ারিশানে নামজারি করতে গিয়ে দুই ব্যক্তি আটক

প্রকাশের সময়: ০৭:৪১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬