বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে ঋণ ও পারিবারিক কলহের চাপে ব্যক্তির আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে সঞ্জীব কুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের ছোট কঞ্চি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব কুমার সরকার ওই গ্রামের মৃত সন্তোষ কুমার সরকারের ছেলে। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সঞ্জীব কুমার আর্থিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের টাকা পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। এ ছাড়া পারিবারিক বিষয় নিয়েও তাঁর সংসারে বিরোধ ও অশান্তি চলছিল। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।

পরে স্বজনেরা কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ঋণের চাপ ও পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত গাইবান্ধা

নন্দীগ্রামে ঋণ ও পারিবারিক কলহের চাপে ব্যক্তির আত্মহত্যা

প্রকাশের সময়: ০৬:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬