বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় ছাত্রীনিবাস থেকে তরুণীর মরদেহ উদ্ধার

পাবনা শহরের রাধানগর ডিগ্রি বটতলা এলাকায় ‘চাঁদের আলো’ ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে সাইদা আক্তার রিনা (১৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ছাত্রী নিবাসটি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদা আক্তার রিনা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ গোয়ালমারী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. সাইফুল ইসলাম এবং মাতার নাম মোছা. মনিরা খাতুন।

জানা গেছে, ছাত্রী নিবাসের একটি কক্ষে দুজন থাকতেন। তাঁদের মধ্যে একজন ছিলেন রিনা। অন্যজনের সঙ্গে সম্প্রতি নতুন একজন রুমমেট যুক্ত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ছাত্রী নিবাসটির মালিক চাঁদ আলী। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের সভাপতি মনোনীত মামুনুর রশিদ, ফেসবুকে অভিনন্দনের ঝড়

পাবনায় ছাত্রীনিবাস থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬