দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ১৫দিনব্যাপি সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদের ইছামতি হলরুমে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ব্যবস্থাপনায় ১৫দিনের সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার চান মিয়া, থানার উপপরিদর্শক নির্মল্য কুমার রায়, চিরিরবন্দর প্রেসক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, কোচ পুলিন চন্দ্রসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ৮০ জন কিশোর-কিশোরী সাঁতারু উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 















