সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ২০টি নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোঃ সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

অর্থদণ্ডিত মো. সোহেল রানার বাড়ি উপজেলার তারাপুর ইউনিয়নে।

গতকাল সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধর মানষের ছড়া’ নামক জলমহালে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, অভিযানে আনুমানিক ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের ১৯টি চায়না দুয়ারি জাল ও ১০০ মিটার দৈর্ঘ্যের একটি কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী সোহেল রানা নামের এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আহরাব আল আকাশ বলেন, অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল মোট ২০ টি জাল জব্দ করা হয়েছে। সেই সাথে মোঃ সোহেল রানা নামের এক ব্যক্তির এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রকাশের সময়: ০৭:২৭:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬