বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যালয়ের সভাপতি মনোনীত মামুনুর রশিদ, ফেসবুকে অভিনন্দনের ঝড়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. মামুনুর রশিদ প্রধান। তিনি জামালপুর ইউনিয়ন যুবদলের সদস্য, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক এবং গাইবান্ধা জেলা জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি।

গত ১ নভেম্বর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. আমিনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বোর্ডের চিঠি সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি এ.বি.এম. নাজমুল হক, অভিভাবক প্রতিনিধি মো. শহিদুর রহমান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্যসচিব।

অনুমোদনপত্রে কমিটির মেয়াদ ছয় মাস নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে বলা হয়েছে।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মামুনুর রশিদ প্রধান অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করে অনেকে শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন।

এ বিষয়ে মো. মামুনুর রশিদ প্রধান বলেন, জামালপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

বিদ্যালয়ের সভাপতি মনোনীত মামুনুর রশিদ, ফেসবুকে অভিনন্দনের ঝড়

প্রকাশের সময়: ০৫:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬