শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরের ভাতগ্রামে গাঁজা-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুরে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় শিউলি বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রামে ওই নারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিউলি বেগম ওই গ্রামের টিটু মিয়ার স্ত্রী।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালিব সরকার। তবে তাৎক্ষণিকভাবে জব্দ করা গাঁজা ও ইয়াবার পরিমাণ জানাতে পারেননি তিনি।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৯:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬