সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পানিতে নিভল দুই শিশুর প্রাণ

একই দিনে জন্ম হয়েছিল দুই শিশুর। বয়সও হয়েছিল দুই বছর। পরিবারের সদস্যদের সঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে খেলাধুলা—সবকিছুতেই ছিল তাদের সখ্য। কিন্তু সেই দুই শিশুর জীবনের সমাপ্তিও ঘটল একই দিনে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ হারিয়েছে চাচাতো ভাই-বোন আব্দুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত আশরাফুলের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে যায় শিশু দুটি। খেলাধুলার একপর্যায়ে তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে তাদের পাওয়া যায়।

পরে স্বজনেরা দ্রুত দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটির জন্ম হয়েছিল একই দিনে। জন্মের পর থেকে একই পরিবারে বেড়ে ওঠা দুই শিশুর এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই দিনে জন্ম নেওয়া দুই শিশুর একই দিনে মৃত্যু হওয়ায় ঘটনাটি স্থানীয় বাসিন্দাদেরও নাড়া দিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

লালমনিরহাট সীমান্তে বাঘের হামলায় আহত ৩, উদ্ধারে ঢাকা থেকে বিশেষ টিম

গোবিন্দগঞ্জে পানিতে নিভল দুই শিশুর প্রাণ

প্রকাশের সময়: ০৭:৪৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬