গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. পারভেজ সরকারকে সভাপতি এবং আবু সুফিয়ান আহমেদকে সাধারণ সম্পাদক ও মো. শেখ মনির সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া এই কমিটিতে আরও ২৮টি পদ রয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি জানা গেছে। এর আগে ২০ অক্টোবর গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়। এতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন— সিনিয়র সহসভাপতি পদে মো. রানা আহমেদ, সহসভাপতি মো. রুবেল মিয়া, মো. আনারুল ইসলাম, মো. সাফিউল ইসলাম, মো. আল-ইমরান আকন্দ উজ্জ্বল, মো. সেলিম হাসান, মো. এস এম মেহেদী হাসান উজ্জ্বল ও ইঞ্জিনিয়ার মো. জুয়েল প্রধান।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নূর-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইবনে সিন, মো. রাসেল মিয়া, মো. লিমন মিয়া, মো. রাসেল, মো. মেরাজ হাসান, মো. সাগর মণ্ডল, মো. রাসেল প্রামাণিক ও মো. মোজাহিদ আকন্দ।
সহসাংগঠনিক সম্পাদক পদে মো. আতিক হাসান, মো. পিয়াল মিয়া, মো. হাসিবুর রহমান, মো. জামিল মিয়া, মো. রাশেদুল ইসলাম (আশিক) ও মো. বখতিয়ার আহবাব সৌমিক।
দপ্তর সম্পাদক পদে (সহসভাপতি পদমর্যাদা) জাহিদ হাসান, সহদপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ হিজবুল্লাহ রনি, প্রচার সম্পাদক পদে মো. মাসুদুজ্জামান মিথুন, সমাজসেবা সম্পাদক মো. আশিকুর প্রামাণিক, সামাজিক যোগাযোগমাধ্যম (আইটি) বিষয়ক সম্পাদক মো. হানিফ মিয়া।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য কাজ করে আসছি। নতুন দায়িত্ব পাওয়ায় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।
নবগঠিত সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ সরকার বলেন, দলীয় নেতৃত্ব আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। আমরা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ছাত্রদলকে একটি সুশৃঙ্খল, শিক্ষার্থীবান্ধব ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রত্যাশা।
নিজস্ব প্রতিবেদক 





















