সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম ও জাতীয় মহিলা সংস্থা নন্দীগ্রাম উপজেলা শাখার উপজেলা সংগঠক কোহিনুর বেগম প্রমুখ।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কন্যাশিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নন্দীগ্রামে জাতীয় কন্যাশিশু দিবস পালিত 

প্রকাশের সময়: ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬