রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় এনসিপির পদ ছাড়ার সিদ্ধান্ত রাজুর

ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ইঞ্জিনিয়ার রায়হান মিয়া রাজু।

তিনি সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা ও ঢাকায় ব্যবসা করেন।

সম্প্রতি দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর দেওয়া পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, নির্দিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। এ কারণে নিজের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে রায়হান মিয়া রাজু জানান, তিনি এনসিপির গাইবান্ধা জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বেচ্ছায় ওই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রায়হান মিয়া রাজু বলেন, আমার বর্তমান ব্যবসায়িক কার্যক্রম ও পেশাগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির প্রতি সম্মান রেখেই দলের প্রাথমিক সদস্যপদ ও গাইবান্ধা জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে ব্যক্তিগত পরিচয় ছাড়া আর কোনো দলীয় পরিচয় বহন করব না।

এ বিষয়ে জানাতে এনসিপি গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদির মুঠোফোনে কল দেওয়া হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া গেছে।

জনপ্রিয়

গাইবান্ধায় এনসিপির পদ ছাড়ার সিদ্ধান্ত রাজুর

প্রকাশের সময়: ০৪:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬