গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর মজিদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ প্রধান।
বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক শহিদুল ইসলাম ফিলুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার মিয়া, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি এ.বি.এম. নাজমুল হক, অভিভাবক প্রতিনিধি মো. শহিদুর রহমান এবং সাংবাদিক তোফায়েল হোসেন জাকির। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু একটি কমিটির দায়িত্ব নয়, এটি শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত দায়িত্ব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নবগঠিত এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















