দৈন্দিন জীবনের নানা প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে জাগো২৪.নেট এগিয়ে চলুক সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে।
সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগো২৪.নেট-এর উপদেষ্টা, সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আদর্শ ও চেতনায় বিশ্বাস করি—দেশপ্রেম, জাতীয়তাবাদ, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
আমি প্রত্যাশা করি, জাগো২৪.নেট বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র, বাক্স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। সত্য ও ন্যায়ের পক্ষে তাদের কলম আরও শাণিত হোক।
জাগো২৪.নেট-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ মাসুদ আকন্দ
যুগ্ম আহ্বায়ক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
সাদুল্লাপুর উপজেলা শাখা, গাইবান্ধা।
জাগো/১০/২৬
বিজ্ঞাপন ডেস্ক 





















