শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতার আহ্বান 

গাইবান্ধার সাদুল্লাপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সাদুল্লাপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে সমিতির চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মিলন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দীপান্বিতা দাস তুষি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। ডায়াবেটিস সম্পর্কে অবহেলা না করে রোগ শনাক্ত হওয়ার পর থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সদর বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, গাইবান্ধা জেলা তাঁতীদলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, সমিতির আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, সমিতির মেডিকেল অফিসার ডা. শফিউল ইসলাম আকাশ, আজীবন সদস্য  রত্ন রাণী সরকার, মওলানা ফজলুল কাফী মাসুম এবং জাতীয় কৃষক সমিতির উপজেলা সভাপতি কামরুল ইসলামসহ অনেকে।

সভাটি সঞ্চালনা করেন সমিতির কোষাধ্যক্ষ তাজুল ইসলাম রেজা।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬