বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক উন্নয়নে লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা

মোঃ শাহজাহান সাজু : “বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার” এই প্রতিপাদ্যে অন্তঃসত্ত্বা ও প্রসূতিদের যতœ নেয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলার মোগলহাট উপ- স্বাস্থ্য কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের আয়োজনে ও কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (কইকা) এর অর্থায়নে ব্যতিক্রমী এই মেলার আয়োজন করা হয়।

মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ইউপি সদস্য মোঃ নুর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ সাফাউল আলম, মোগলহাট ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মজিবর রহমান, ইউপি সদস্যা মোছাঃ জাহেদা বেগম, মোগলহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম মন্ডল মজনু, আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খুরশিদুল ইসলাম। বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ লালমনিরহাটের জননী প্রকল্পের অফিসার মোঃ জুলফিকার আলী, মোঃ রোকনুজ্জামান, মোগলহাট এমডাব্লু মোছাঃ জান্নাতুল ফেরদৌসী, মোগলহাট পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ মিজানুর রহমান, লালমনিরহাট সদরের এমআই মনিকা রায়, মোগলহাট ফেডারেশনের সভাপতি মোঃ মাহবুব হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ আব্দুল হাকিম বলেন, মায়ের ও শিশু মৃত্যুর হার কমাতে হলে বাল্যবিবাহ দেওয়া যাবে না। আর ডেলিভারির সময় হাসপাতালে অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে হবে। বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করে তোলাই এ মেলার মূল উদ্দেশ্য।

মেলায় বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রসূতি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল বিনামূল্যে ওষুধের কর্নার, পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী দর্শনার্থীসহ প্রায় দুই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। বউ-শাশুড়ি মেলায় বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বউ-শাশুড়িরা। খেলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

মেলা শেষে উপস্থিত বউ ও শাশুড়িদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৭:৪৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬