বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদণ্ড

বগুড়ার নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের হবিবুর ঢালীর ছেলে ফরিজুল ইসলাম (৪২), নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আলম হোসেন (৩০) এবং চকরামপুর গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (৭০)। সিদ্দিক হোসেন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
এ সময় উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের পরিদর্শক সামসুল আলম।
জনপ্রিয়

প্রকাশের সময়: ০৩:২৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬