সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে ৫৪ জন সাংবাদিক পেলেন অনুদানের চেক

রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের প্রত্যেকের বরাদ্দ নিশ্চিত করা হয়, এক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকে না। তিনি জানান, নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে তারা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এ সময় তিনি প্রেস ক্লাবের সভাপতিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আবেদন যাচাই-বাছাই করার সময় যেন পেশাদার, অসচ্ছল, অসুস্থ, জটিল রোগে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা এবং তাদের সন্তানরা শিক্ষাবৃত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার পান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, গত চার বছরের ধারাবাহিকতায় এবারও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে, যা দেশের উন্নয়ন ও অগ্রগতিরই ধারাবাহিক প্রতিফলন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খৃষ্টফার হিমেল রিছিল। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে রংপুর বিভাগের ছয় জেলার মোট ৫৪ জন সাংবাদিকের মাঝে সর্বমোট ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এর মধ্যে—   রংপুর ২২ জন,   গাইবান্ধা ১৩ জন,   কুড়িগ্রাম ৯ জন,   দিনাজপুর ৮ জন,   লালমনিরহাট ও ঠাকুরগাঁও জেলার ১ জন করে সাংবাদিক অনুদান পেয়েছেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬