রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন: ডা. সাদিক

জিয়াউর রহমান প্রথমে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং সেনাবাহিনীর অভ্যন্তরে কর্মকর্তা হত্যার ঘটনা বন্ধে উদ্যোগ নেন। তিনি সমগ্র সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করেন। এরপর ক্রমান্বয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন  তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে সাদুল্লাপুর শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে শাখাটির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুলের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুস সালাম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, বর্তমান উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোস্তাক আহমেদ শাকিল, আনোয়ারুল ইসলাম, জেলা তাঁতী দলের আহ্বায়ক আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ন আহ্বায়ক মাসুদ আকন্দ, ছাত্রদল সভাপতি পারভেজ সরকার, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান আহমেদসহ অনেকে।

আয়োজিত আলোচনা সভায় নেতারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। তারা জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে দলীয় নেতাকর্মীরা ব্যানার নিয়ে র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে ছওয়াবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন: ডা. সাদিক

প্রকাশের সময়: ০৫:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬