গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে যুবদল সাদুল্লাপুর উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
তিনি বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সকল মানুষের জন্য নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে এবং সদস্যসচিব রেজোয়ান হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তফা রহমান ও জামিউল আহসান মামুন।
এ ছাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু, যুগ্ম আহ্বায়ক মাসুদ আকন্দ, মাসুদ কবির রানা, শাহীন আল পারভেজ, শাহ মো. ইমরান, একরামুল হক, রবিউল ইসলাম, মানিক খন্দকার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়নসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 























