রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা মানসিক হাসপাতালে দালাল বিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনার গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি এবং দালালচক্রের তৎপরতা বন্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালির অভিযোগে পাঁচজনকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার হাবিল মণ্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার বিপুল (৪২), হেমায়েতপুর এলাকার জুয়েল হোসেন (৩২), কিসমতপ্রতাপপুর এলাকার সুজন আলী (৪২) এবং হেমায়েতপুর এলাকার ওয়ারেস (৪০)।
অন্যদিকে, একই এলাকার হাফিজুর রহমান মাহফুজ (৪০)-এর বিরুদ্ধে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এনএসআই সূত্রে জানা যায়, সংস্থাটির একজন উপপরিচালক ও একজন সদস্য গত কয়েক দিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে পাবনা মানসিক হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের তৎপরতার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।

অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তী সময়ে এনএসআই পাবনার যুগ্ম পরিচালক জেলা প্রশাসককে বিষয়টি জানালে তাঁর নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের অপতৎপরতা বন্ধ এবং রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোরগের অভিযোগ

পাবনা মানসিক হাসপাতালে দালাল বিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

প্রকাশের সময়: ০৪:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬