আসছে ১ ডিসেম্বর জাগো২৪.নেট-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমটির কলাকুশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা এবং গণমানুষের অধিকার ও প্রত্যাশার কথা বলার ক্ষেত্রে জাগো২৪.নেট-এর অগ্রযাত্রা আরও বেগবান হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গণতন্ত্র, জাতীয়তাবাদ, শিক্ষা, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে গণমাধ্যমটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা।
সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে জাগো২৪.নেট পাঠকের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আরও বহুদূর এগিয়ে যাক।
শুভকামনায়—
মোঃ মাহাবুর রহমান
সভাপতি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
১১ নং খোদ্দ কোমরপুর ইউনিয়ন শাখা
সাদুল্লাপুর, গাইবান্ধা।
জাগো/২৬
বিজ্ঞাপন ডেস্ক 

















