বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে রবি মৌসুমে মাঠে ব্যস্ত কৃষক, সারের সরবরাহে স্বস্তি

গাইবান্ধার সাদুল্লাপুরে চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ শুরু হয়েছে। আলু, ভুট্টা, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সরিষাসহ নানা ধরনের শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ মৌসুমে সারের সরবরাহ ও প্রাপ্যতা নিয়ে কৃষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ১০৫ হেক্টর জমিতে আলু, ২ হাজার ১৪০ হেক্টর জমিতে সরিষা, ১ হাজার ৭৫ হেক্টর জমিতে ভুট্টা এবং ২ হাজার ৬০ হেক্টর জমিতে শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা জমি প্রস্তুত, বীজ বপন ও চারা রোপণসহ নানা কৃষিকাজে ব্যস্ত সময় পার করছেন। এ সময় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরকার নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে সাদুল্লাপুরে ৪৮৭ মেট্রিক টন ইউরিয়া, ৩০৭ মেট্রিক টন টিএসপি, ৯৭৩ মেট্রিক টন ডিএপি এবং ৪৫০ মেট্রিক টন এমওপি সারের বরাদ্দ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত বরাদ্দ হিসেবে আরও ১১০ মেট্রিক টন টিএসপি ও ১১০ মেট্রিক টন এমওপি সার পাওয়া গেছে।

উপজেলার স্থানীয় কৃষক সুমন মণ্ডল জানান, তিনি চাহিদা অনুযায়ী সরকার নির্ধারিত দামে সার পাচ্ছেন। এতে তিনি খুশি। চলতি মৌসুমে তিনি আলু চাষ শুরু করছেন। জমিতে অধিক ফলন ও লাভের আশা করছেন তিনি।

আরেক কৃষক মাহাবুব মিয়া বলেন, আগে মৌসুমের শুরুতে সার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এবার প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছি। সরকার নির্ধারিত দামেই সার কিনতে পারছি। সময়মতো সার পাওয়ায় ফসলের আবাদ ও পরিচর্যা করতে সুবিধা হচ্ছে। আশা করছি, এবার ভালো ফলন পাব এবং ফসল বিক্রি করে লাভবান হতে পারব।

বিএডিসি সার ডিলার সাইফুল ইসলাম বলেন, কৃষকদের চাহিদা বিবেচনায় রেখে বরাদ্দ অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে। নির্ধারিত দামে সার বিক্রি করায় কৃষকরা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন।

বিসিআইসি সার ডিলার শফিয়ার রহমান ও আক্কাস আলী বলেন, চলতি রবি মৌসুমে এখন পর্যন্ত সার সরবরাহ স্বাভাবিক রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার মজুত ও বিতরণ করা হচ্ছে। তারা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি।

সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য বলেন, যেসব ইউনিয়নে সারের চাহিদা বেশি, সেসব ইউনিয়নে আন্তঃসমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত সার সরবরাহ করা হয়েছে। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা জরিপের মাধ্যমে কৃষকদের চাহিদা নিরূপণ করছেন। পাশাপাশি প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে তাদের কাছে সার পৌঁছে দেওয়া হচ্ছে। এ ব্যবস্থাপনার ফলে চলতি মৌসুমে কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৪:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬