আাগমী ১ ডিসেম্বর জাগো২৪ ডটনেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সত্য, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগো২৪ ডটনেট আগামীতেও গণমানুষের কথা বলবে এবং এলাকার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ প্রত্যাশা করি।
আমি ৪ নম্বর জামালপুর ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একজন সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে আমার প্রত্যাশা, ইউনিয়নের প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সম্মিলিতভাবে কাজ করা। বিশেষ করে অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের সম্ভাবনাকে কাজে লাগানো এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক ইউনিয়ন গড়ে তোলার স্বপ্ন দেখি।
জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সামনে রেখে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও ভালোবাসায় ৪ নম্বর জামালপুর ইউনিয়নকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা রাখি।
জাগো২৪ ডটনেটের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ আব্দুর রশিদ মিয়া
চেয়ারম্যান পদপ্রার্থী
৪নং জামালপুর ইউনিয়ন পরিষদ
স্বত্বাধিকারী
মেসার্স আফরিন অটো রাইস মিল
চক শালাইপুর মাদ্রাসা বাজার
সাদুল্লাপুর, গাইবান্ধা।
জাগো/১৯/২৬
বিজ্ঞাপন ডেস্ক 




















