মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট ও দিনাজপুরে মাদক-অস্ত্র জব্দসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট ও দিনাজপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ, ৯ বোতল এস্কাফ সিরাপ, ৩ বোতল অ্যাপোকোর্স সিরাপ ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ নভেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা এবং ১৬ নভেম্বর বিকেলে দিনাজপুর সদর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের পার্বতীপুর থানার দক্ষিণ বাসুপাড়া গ্রামের শংকর সরকারের ছেলে তুর্য্য সরকার (২৪) এবং লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ জাওরানী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. কছিমুদ্দিন (৩৯) ও মো. আবু হানিফ (৪৩)।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি দল হাতীবান্ধার দক্ষিণ জাওরানী গ্রামে কছিমুদ্দিনের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে ৯ বোতল এস্কাফ ও ৩ বোতল অ্যাপোকোর্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর ভাই আবু হানিফের শয়নকক্ষ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে কছিমুদ্দিন ও আবু হানিফকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ১৬ নভেম্বর বিকেল ৪টা ১০ মিনিটে দিনাজপুর সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তুর্য্য সরকারের ভাড়া বাসায় অভিযান চালায় এসআরবি-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় তাঁর শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫০ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৬:১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬