সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধাপেরহাটে দুটি ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

ছবি: প্রতিকী

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরই বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। মিছিলটি ধাপেরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া বলেন, আমাদের কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

এ বিষয়ে সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরিত বস্তুটি ককটেল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয়

ধাপেরহাটে দুটি ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

ধাপেরহাটে দুটি ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের সময়: ০৮:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬