আসছে ১ ডিসেম্বর জাগো২৪.নেট-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির প্রতিষ্ঠাতা, সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত জাতীয়তাবাদী চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকা পালনের মধ্য দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
আমি আশা করি, জাগো২৪.নেট সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ ধারণ করে আগামীতেও দেশ ও মানুষের কল্যাণে সাহসী ভূমিকা রাখবে এবং গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।
জাগো২৪.নেট-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
শুভেচ্ছান্তে,
মোঃ পারভেজ সরকার
সভাপতি
সাদুল্লাপুর উপজেলা ছাত্রদল
সাবেক সদস্য
গাইবান্ধা জেলা ছাত্রদল।
জাগো/১৩/২৬
বিজ্ঞাপন ডেস্ক 





















