অনলাইন সংবাদমাধ্যম জাগো২৪.নেট-এর ৬ বছর পূর্তি ও ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও কলাকুশলীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি প্রত্যাশা করি, জাগো২৪.নেট শিক্ষা, সংস্কৃতি, সমাজ ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নতুন প্রজন্মের জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
গণতন্ত্র, স্বাধীনতা, জাতীয়তাবাদী আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে জাগো২৪.নেট—এটাই প্রত্যাশা।
আমি জাগো২৪.নেট-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি। সত্য, সাহস ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঠকের আস্থার গণমাধ্যম হিসেবে আরও এগিয়ে যাক।
শুভেচ্ছান্তে
এটিএম রশিদুল ইসলাম শোভন
সভাপতি
ভাতগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ
সাবেক সহসভাপতি ও সাবেক যুগ্ম আহ্বায়ক
ভাতগ্রাম ইউনিয়ন বিএনপি
সহসাধারণ সম্পাদক
জেলা যুবদল, গাইবান্ধা
সভাপতি
গাইবান্ধা অ্যাসোসিয়েশন, বগুড়া।
জাগো/১৪/২৬
বিজ্ঞাপন ডেস্ক 





















