দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম গাঁজাসহ ৫ ব্যক্তিকে আটক করেছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামে একটি অটো গ্যারেজে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এস আই মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে রাত্রীকালীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্যারেজে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৪৩০ গ্রাম গাঁজাসহ ৫ ব্যক্তিকে আটক করে পুলিশ।
ধৃত ব্যক্তিরা হলেন-রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (২০), বিপ্লব রানা ওরফে রানা (২০), মোস্তাকিম (২৪), মইনুল ইসলাম বাসু (২১) ও শান্ত ইসলাম সিয়াম (২১)। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ঘটনায় হবিবর রহমান ওরফে হাইবার (৫০) ও তাঁর স্ত্রী মেহের নেগার ওরফে মেহেরুন নেছাকে (৪৫) পলাতক আসামি করা হয়েছে। এ ঘটনায় গত ১৬ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু হয়েছে। যার মামলা নং ১৩।
থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 




















