বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানমালের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ গাইবান্ধা জেলা বিএনপির

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে গাইবান্ধা জেলা বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া এক নির্দেশনায় এ আহ্বান জানানো হয়। নির্দেশনাটি দলীয় নেতাকর্মীরা নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে প্রচার করছেন।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থানে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। একই সঙ্গে এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট থাকবেন।

এ ছাড়া নিজ নিজ উপজেলা ও পৌরসভার অধীন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখার পাশাপাশি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা নেতৃবৃন্দকে অবহিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, আমরা চাই, প্রতিটি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

নির্দেশনায় উপজেলা ও পৌরসভার সব নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

জানমালের নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ গাইবান্ধা জেলা বিএনপির

প্রকাশের সময়: ০৫:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬