বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে আহসান হাবীব নামে এক বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার  সকাল ১১টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব ওই গ্রামের আমজাদ হোসেন ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, সকালে আহসান হাবীব বাড়ির উঠানে খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। তাকে বাড়িতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্বজনরা পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
জনপ্রিয়

নবান্ন উৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মাছের মেলা

সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬