মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতার টানে প্যারালাইসিস রোগীদের পাশে আব্দুর রহিম

তোফায়েল হোসেন জাকির:  শারীরিক অসুস্থতা কেড়ে নিয়েছে স্বাভাবিক চলাফেরার সক্ষমতা। প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অনেকেই কাটাচ্ছেন ঘরবন্দি জীবন। কারও বন্ধ হয়ে গেছে উপার্জন, কেউবা দৈনন্দিন প্রয়োজন মেটাতেও নির্ভরশীল পরিবারের অন্য সদস্যদের ওপর। এমন অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহিম সরকার।

নিজের অর্থায়নে তিনি গড়ে তুলেছেন ‘মানবতার সদাই ঘর। স্থানীয় কান্তনগর বাজারে অবস্থিত এই সদাই ঘরের মাধ্যমে ২ হাজার ৬০০ টাকা বাজারমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য মাত্র ২০ টাকায় দিচ্ছেন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তিদের। চাল, ডাল, তেল, সাবান, মুরগিসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে তার এই উদ্যোগে। এ পর্যন্ত অর্ধশত অসহায় রোগীর পাশে দাঁড়িয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দামোদরপুর ইউনিয়নের ডেবের তল নামক স্থানে ২ হাজার ৬০০ টাকার পণ্য ২০ টাকায় স্থানীয় এক রোগীর হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুল মতিন, মোহাম্মদ মোজাফফর হোসেন,  মোহাম্মদ আব্দুল লতিফ, মবেদ আলী, সুমন সরকার, মোহাম্মদ লিখন মোল্লাসহ অনেকে।

মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, আব্দুর রহিমের কাছে এটি কোনো লাভজনক ব্যবসা নয় বরং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর এক মানবিক প্রয়াস। প্রতিটি প্যাকেজের পণ্যের বাজারমূল্য ২ হাজার ৬০০ টাকা হলেও উপকারভোগীকে দিতে হচ্ছে মাত্র ২০ টাকা। বাকি অর্থ নিজেই বহন করছেন আব্দুর রহিম। এতে নামমাত্র অর্থ ব্যয়ে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন অসহায় রোগী ও তাদের পরিবার।

তার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় ব্যক্তি শাহা আলম মিয়া বলেন, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে আসছেন। বিশেষ করে প্যারালাইসিস রোগীদের জন্য তার এই উদ্যোগ প্রশংসনীয়। নিজের টাকায় ২ হাজার ৬০০ টাকার পণ্য মাত্র ২০ টাকায় দেওয়ার বিষয়টি সত্যিই ব্যতিক্রমী। এ ধরনের উদ্যোগ সমাজের অন্য সামর্থ্যবান মানুষকেও অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।

শুধু ‘মানবতার সদাই ঘর’ নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আব্দুর রহিম। এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি তৈরি হয়েছে। এসব সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার জনপ্রতিনিধি হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

স্থানীয়রা বলছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আব্দুর রহিম। এ লক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগও চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরছেন।

তারা আরও বলেন, কান্তনগর বাজারের ‘মানবতার সদাই ঘর’ তাই তার সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য উদ্যোগ। নিজের অর্থ ব্যয় করে অর্ধশত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন মানবিকতার এক দৃষ্টান্ত।

আব্দুর রহিম সরকার বলেন, প্যারালাইসিসে আক্রান্ত মানুষগুলো শারীরিক কষ্টের পাশাপাশি নানা আর্থিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হন। অনেকের সংসারে উপার্জন করার মতো কেউ থাকেন না। তাদের কষ্ট কাছ থেকে দেখে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য ব্যবসা করা নয়, অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানো। যত দিন সামর্থ্য থাকবে, তত দিন এই কার্যক্রম চালিয়ে যেতে চাই। সেইসঙ্গে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের সেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি।

জনপ্রিয়

প্রকাশের সময়: ১০:০০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬