দিনাজপুরের চিরিরবন্দরে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশরেফুল আলম (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর দেড়টার দিকে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার আব্দুলপুর ইউনিয়নের থানাপাড়ার আবুল হোসেন সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি, নৈরাজ্য সৃষ্টিসহ নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে আইন-সৃঙ্খলা পরিস্থিতির অবনতির ষড়যন্ত্রের অভিযোগে থানায় দায়ের করা একটি মামলার এজাহারভূক্ত আসামী তিনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মোশরেফুল আলমকে আদালতে সোর্পদ করা হয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















