রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখমের অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তারাপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম আজাদ, তার বাবা, ভাই ও ভাতিজিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত আবু তালেব (৬৬)।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নিজামখাঁ গ্রামের আবু তালেব নিজামখাঁ মৌজায় ১২ শতক জমি ক্রয়সূত্রে ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে একই এলাকার আইয়ুব আলী ও মঞ্জুল হকের সঙ্গে তার বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও করেন তিনি।

এরই একপর্যায়ে গত ১৫ নভেম্বর সকালে আবু তালেব তার দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম আজাদকে নিয়ে ওই জমিতে হালচাষ করতে গেলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, চাপাতি, দা, কুড়াল, বল্লম ও ছোরা নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। এতে আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, আবু তালেব ও তার নাতনি সুমাইয়া আক্তার আহত হন। তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আসামি হামিদুল ইসলাম ও আশিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, জমির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাদের মামলায় জড়ানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

ওসি মো. সেলিম রেজা বলেন, আবু তালেবের এজাহারের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

চিরিরবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

সুন্দরগঞ্জে যুবদল নেতাসহ চারজনকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রকাশের সময়: ০৬:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬