মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার ওই রুশ নাগরিক কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে খুঁজতে গ্রিন সিটির ওই কক্ষে যান।

এ সময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শরিফুল ইসলাম আরও জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৮:৩০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬