গাইবান্ধার সাদুল্লাপুর থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাধ্যম জাগো২৪ ডটনেটের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
গণতন্ত্র, মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বহুদলীয় গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শ এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে একটি দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও স্বাধীন গণমাধ্যম হিসেবে জাগো২৪ ডটনেট এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।
দীর্ঘ সাত বছরের পথচলায় জাগো২৪ ডটনেট স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আগামীতেও গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গণমাধ্যমটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জাগো২৪ ডটনেটের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করছি।
শুভেচ্ছান্তে
রওশন আরা ফরিদ
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য
সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সহসভানেত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটি
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।
জাগো/২০/২৬
বিজ্ঞাপন ডেস্ক 























