বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের দখলদারিত্বের অবসানে বোনারপাড়ায় রেলের উচ্ছেদ অভিযান

দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। অবশেষে প্রায় ১০ বছর পর সেই জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অভিযানে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকার রেলের জমি দখল করে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এসব স্থাপনার কারণে রেলওয়ের জায়গা অবৈধ দখলে ছিল। দীর্ঘ বিরতির পর উচ্ছেদ অভিযানের মাধ্যমে জায়গাগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

অভিযান পরিচালনাকারী রেলওয়ে লালমনিরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর হোসেন জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে বিভিন্ন দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়েছিল। অভিযানে রেলের জায়গায় নির্মিত অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

প্রকাশের সময়: ০৪:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬